জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির চুয়াডাঙ্গা জেলা শাখার ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।কমিটিতে রেজাউল বাশার প্লাবনকে আহ্বায়ক, আলমডাঙ্গার শাকিব মাহমুদ সৈকতকে সদস্যসচিব এবং সাকিবুর রহমান সুজনকে মুখ্য সংগঠক করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবির ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক প্যাডে চুয়াডাঙ্গা জেলা শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুস্তাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল কাফি। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিম উদ্দীন মভিন ও শাকিব হাসান।
এ ছাড়া কমিটিতে যুগ্ম সদস্যসচিব, সংগঠক ও সদস্যসহ বিভিন্ন পদে আরও নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩৬ সদস্যের এ আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন পেয়েছে।কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম জোরদার, সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত এবং তৃণমূল পর্যায়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও সুসংগঠিত করার জন্য কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন কমিটির নেতারা আগামী দিনে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








