বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাজার জিয়ারত, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

এরপর তিনি জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। একইসঙ্গে তিনি উদ্যানে অবস্থিত লেকে মাছের পোনা অবমুক্ত করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলজ সম্পদ বৃদ্ধির বার্তাও তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাজার জিয়ারত, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলেন তারেক রহমান

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com