ঢাকায় আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে হবে উচ্চপর্যায়ের আলোচনা

বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার এবং সংসদীয় কূটনীতির নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে আইপিইউ সেক্রেটারি জেনারেলকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংসদ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত এই সফরে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও কার্যকর ও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বৈশ্বিক সংসদীয় কূটনীতি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে সংসদগুলোর ভূমিকা আরও জোরদারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সফরকালে আলোচনায় স্থান পাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইপিইউ সেক্রেটারি জেনারেলের এই সফর বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের কার্যকর ভূমিকা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঢাকায় আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে হবে উচ্চপর্যায়ের আলোচনা

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com