আলমডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে রোগী ভর্তি রেখে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করলেও দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর আওতায় লালব্রিজ পশুহাট সড়কে অবস্থিত একটি ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ দেওয়া হয়।তবে অভিযানের সময় ওই ক্লিনিকে কয়েকজন রোগী চিকিৎসাধীন থাকায় তাঁদের দ্রুত অন্যত্র স্থানান্তরের পর সিলগালা কার্যকর করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।অন্যদিকে, একই আইনের আওতায় শহরের হাজী মোড়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল সেন্টারও সিলগালা করা হয়।অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠান দুটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ ছাড়া রোগী ভর্তি রেখে চিকিৎসা কার্যক্রম চালানো হলেও সেখানে দায়িত্ব পালনরত কোনো চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি।উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা

30 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com