মাগুরায় শ্রীপুরে সড়ক দূ’র্ঘ’ট’না’য় শিশু নি’হ’ত,ঘা’ত’ক ড্রাইভার আটক

মাগুরা জেলার শ্রীপুরের আমলসার ইউনিয়নে মাদিয়াপাড়া গ্রামে সড়ক দূর্ঘটনায ৩ বছরের শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ। নিহত শিশুটি ঝিনেদা জেলার শৈলকূপা উপজেলার পূর্ব মাদলা গ্রামের কবীর মন্ডলের পুত্র। নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায় শিশুটির তিন মাস বয়সে তার পিতা মাতার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তখন থেকেই সে মায়ের সাথে নানা বাড়ি মাদিয়াপাড়াতেই বসবাস করে আসছে। তার নানার নাম আকমল শেখ।

শনিবার ২৯ আগষ্ট বিকালে শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় বদনপুরের দিক হতে একটি ইট টানা খালি লাটাহাম্বার শ্রীপুরে দিকে ছুটে আসছিল। হঠাৎ শিশুটি রাস্তার দিকে ছুটি আসতেই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী লাটা হাম্বারটিকে ধাওয়া করলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কালিনগর বাজার পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। গাড়িতে থাকা দুই জন পালিয়ে যেতে সক্ষম হলোও একজন দৌড়ে পাশে আসাদুজ্জামানের বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখে। পরে শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস,আই তৌহিদুর রহমানে নেতৃত্বে ও উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরোর সহযোগিতায় ড্রাইভারকে থানাতে আনা হয়। ড্রাইভারের নাম-বিপুল -(২৫),পিতার নাম-লাভলু শেখ,গ্রাম -রায়নগর, শ্রীপুর -মাগুরা। পালিয়ে যাওয়া দুজনের নাম পরান ও স্বজল গ্রাম -নাকোল, শ্রীপুর-মাগুরা। আটকৃত ড্রাইভার বিপুল শেখের দাবি হেলপার পরান গাড়িটি চালাচ্ছিল।

এখন এলাকাবাসীর দাবি ঘটনার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। শ্রীপুর থানা পুলিশ জানায় এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। শিশু মহম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় শ্রীপুরে সড়ক দূ'র্ঘ'ট'না'য় শিশু নি'হ'ত,ঘা'ত'ক ড্রাইভার আটক

30 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com