চকরিয়ায় ডাকাতি-ধ’র্ষ’ণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি জিসান (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে গত ২৮ আগস্ট দুপুর ১টা ১০ মিনিটে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণ কোনাখালী এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিসান চকরিয়া থানার ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জিসানের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া, দক্ষিণ কোনাখালী এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ৮ নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদের টিনের বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি পুরাতন দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি সেলাই রেঞ্জ গ্রীল কাটার, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধারকৃত অস্ত্রগুলো ডাকাতির কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় চকরিয়া থানায় দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় পৃথক মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চকরিয়ায় ডাকাতি-ধ'র্ষ'ণ মামলার আসামি গ্রেপ্তার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

30 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com