আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

খন্দকার মুক্তার, আলমডাঙ্গা :-চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী মো. কেরামত আলী (৭৫) মারা গেছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম কেরামত আলী আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার আলমডাঙ্গার দারুস সালাম মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাঁর দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. কেরামত আলীর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

29 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com