মাগুরা পুলিশ ৩৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফেরত দিলেন

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ঊদ্দ্যোগে ৩৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দিয়েছেন। সোমবার ২৪ আগষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেয়া হয়। যার আনুমানিক মূলত ছিলো ছয় লক্ষ ষাট হাজার টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার প্রশাসন শাহ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস থান্ডার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এসময় হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মাগুরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেউ কেউ বলেন পুলিশের এধরনের কাজ অব্যাহত থাকলে পুলিশের সুনাম দিনদিন বৃদ্ধি পাবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা পুলিশ ৩৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট ফেরত দিলেন

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com