রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং জনশক্তি খাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও শ্রমবাজার অংশীদার হওয়ায় দুই দেশের অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com