আলু-পেঁয়াজ ডিম, তেল চিনির দাম বেঁধে দিলো সরকার!
Spread the love

আলু-পেঁয়াজ ডিম, তেল চিনির দাম বেঁধে দিলো সরকার!  ডিমের দাম না মানলে আমদানির সিদ্ধান্ত !

 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণের পাশাপাশি আলু ও পেঁয়াজের দামও বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা ভোক্তা পর্যায়ে। আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা চিনি ১২০টাকা, প্যাকেট চিনি ১৩৫টাকা এবং খোলা সযাবিন ১৪৯ টাকা, বোতল সয়াবিন ১৬৯ টাকা পামওয়েল ১২৪ টাকা। তেলের দাম আজ থেকে কার্যকর।
ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031