শান্তিগঞ্জে সড়ক দু’র্ঘ’ট’না’য় আনসার সদস্য নি’হ’ত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। উজ্জ্বল হোসেন জামালগঞ্জের একটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। প্রায় দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিকটাত্মীয়রা এখনো থানায় আসেননি। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

শান্তিগঞ্জে সড়ক দু'র্ঘ'ট'না'য় আনসার সদস্য নি'হ'ত

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com