ভোলাহাটে সাংবাদিক ও ধারাভাষ্যকার সেলিম রেজা মুক্তার মৃ ত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা জিন্নাহনগর গ্রামের সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকার সেলিম রেজা মুক্তা আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, ক্রীড়াঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সেলিম রেজা মুক্তা সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে স্থানীয় পর্যায়ে পরিচিত ছিলেন। খেলাধুলার বিভিন্ন আয়োজন ও স্থানীয় সংবাদ সংগ্রহে তার সক্রিয় ভূমিকা ছিল বলে সহকর্মীরা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পোল্লাডাংগা কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাটে সাংবাদিক ও ধারাভাষ্যকার সেলিম রেজা মুক্তার মৃ ত্যু

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com