আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট ও তিনটি গ্যাস লাইট জব্দ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন ৪ নম্বর বারাদী ইউনিয়নের গোপালনগর এলাকার মাটপরি পানের বরজের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল আহম্মেদ (২৪) এবং গোপালনগর গ্রামের মো. নুর হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২১)। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গোপালনগর এলাকার পানের বরজের ভেতর থেকে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তিনটি গ্যাস লাইট উদ্ধার করে জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাসেল আহম্মেদ ও তানভীর আহম্মেদকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেপ্তার

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com