আলমডাঙ্গায় এমপি গোল্ডকাপ: ভাংবাড়ীয়াকে হারিয়ে কালিদাসপুরের জয়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শুরু হয়েছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার বিকেলে আলমডাঙ্গা এ-টিম মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভাংবাড়ীয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে কালিদাসপুর ইউনিয়ন একাদশ। বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ম্যাচ ঘিরে মাঠের চারপাশে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ম্যাচের একমাত্র গোলটি করে কালিদাসপুর ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত গোল পরিশোধে ভাংবাড়ীয়া ইউনিয়ন একাদশ একাধিক চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কালিদাসপুর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আয়োজকেরা জানান, প্রতিযোগিতার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করাই এমপি গোল্ডকাপের অন্যতম লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। তারা আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় ফুটবলারদের প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগও তৈরি হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় এমপি গোল্ডকাপ: ভাংবাড়ীয়াকে হারিয়ে কালিদাসপুরের জয়

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com