অসুস্থ সাংবাদিক রেজাউল করিম লিটনকে হাসপাতালে দেখতে গেলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি সাংবাদিক ও চ্যানেল ২৪-এর চুয়াডাঙ্গা সংবাদদাতা রেজাউল করিম লিটনকে দেখতে হাসপাতালে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। শনিবার (১৫ আগস্ট) অসুস্থতার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে সাংবাদিক রেজাউল করিম লিটনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। সাংবাদিক রেজাউল করিম লিটনের অসুস্থতায় তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। সকলের প্রত্যাশা, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।

তারিখ: ১৫ আগস্ট ২০২৬, শনিবার।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অসুস্থ সাংবাদিক রেজাউল করিম লিটনকে হাসপাতালে দেখতে গেলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com