মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী

মাগুরা জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে অস্বচ্চল ও মেধাবী শিক্ষার্থীরা মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র ও মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুকূলে বিশেষ বরাদ্দ প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মোঃ আলী আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা ২ আসনের এমপি নিতাই রায় চৌধুরী। শনিবার ১৫ আগষ্ট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা – ১ আসনের এমপি মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন মোঃ শামীম কবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ ড. মোঃ আলফাজ উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হাসিনা মমতাজ। অনুষ্ঠানে ৫ হাজার চেকের মাধ্যমে ১৪ লক্ষ ৩০ হাজার টাকা মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একেএকে সব চাহিদা পূরণ করছেন।সেই হিসেবে জেলা পরিষদের মাধ্যমে আজকের এই চেক বিতরণ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com