নওগাঁয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়উত্তীর্ণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেবে স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্পলাইন হ্যালো নওগাঁ”

এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (A+) পাওয়া নওগাঁ জেলার মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বৃত্তি কার্যক্রম হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পলাইন হ্যালো নওগাঁ’। সংগঠনটির শিক্ষা সহায়তা ও বৃত্তি কার্যক্রমের আওতায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য এ বৃত্তি দেওয়া হবে। বৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীকে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত হতে হবে ও শিক্ষার্থীকে অবশ্যই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা এবং আর্থিকভাবে অসচ্ছল হতে হবে।সংগঠনটির কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে পিছিয়ে না যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে থাকাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
বৃত্তি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে বা প্রয়োজনীয় যোগাযোগের জন্য মোহাম্মদ সাদ্দাম হোসেন, চিফ কো-অর্ডিনেটর, শিক্ষা উপ-কমিটি, হেল্পলাইন হ্যালো নওগাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে।
যোগাযোগ:
📞 +৮৮০১৭৮৮-৭৭৯-৭৬৬
📞 +৮৮০১৭৮৮-০০৪-৯০৪

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়উত্তীর্ণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেবে স্বেচ্ছাসেবী সংগঠন "হেল্পলাইন হ্যালো নওগাঁ"

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com