কালিয়াকৈর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত
Spread the love

কালিয়াকৈর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

 

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সভা টি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এসময় উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাছরিন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সড়ক ও জনপদ কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031