কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাট্যাবলেটসহ রনজিৎ চন্দ্র মাঝি(৫৪)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রনজিৎ চন্দ্র মাঝি উপজেলার সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই রহমাতুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি সঙ্গীয় টিম মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ববেতকা এলাকাধীন আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ৫ হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা এবং ৩ হাজার টাকা মূল্যের ১০পিস (ওজন ১গ্রাম) হালকা কমলা রঙের ইয়াবাট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com