পূবাইলের করমতলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নজরুল দেওয়ান ও সম্পাদক ফরহাদ হোসেন নির্বাচিত ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):– উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর মহানগরীর পূবাইলের করমতলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১-০৮-২০২৬ ইং) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আশরাফ হোসেন স্বাধীন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৯৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় শতভাগ ভোটার উপস্থিতির প্রমাণ। বিকাল ৩টা পর্যন্ত ৯৩ টি ভোট কাস্ট হয়।ভোট গণনা শেষে সভাপতি পদে ৪৮ ভোট পেয়ে নজরুল ইসলাম দেওয়ান নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ হোসেন , সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ ফয়েজ মিয়া ,যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কাউসার আহমেদ রিফাত এবং কোষাধ্যক্ষ পদে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ নাইমুল ইসলাম জসিম।এ ছাড়া প্রচার সম্পাদক পদে কোন প্রার্থী পাওয়া যায়নি । সদস্য-০১ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাইদ সরকার, সদস্য-০২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম শেখ, সদস্য-০৩ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্বপন। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পূবাইলের করমতলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নজরুল দেওয়ান ও সম্পাদক ফরহাদ হোসেন নির্বাচিত ।

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com