চার বছরের সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, দর্শনায় মায়ের মর্মান্তিক মৃত্যু

শিশুটি রেলওয়ে পুলিশের নিরাপদ হেফাজতে, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে //

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলস্টেশনে চার বছরের কন্যা সন্তানকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নিলুফা বেগম (২৫) নামে এক গৃহবধূ। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম দর্শনা থানার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলাম রনির স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, নিলুফা বেগম তার চার বছরের কন্যা জামিয়াকে সঙ্গে নিয়ে দর্শনা হল্ট স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল। হঠাৎ তিনি মেয়ের হাত ছেড়ে রেললাইনে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের চার বছরের কন্যা বর্তমানে রেলওয়ে পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ আরও জানায়, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চার বছরের সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, দর্শনায় মায়ের মর্মান্তিক মৃত্যু

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com