পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের জলেতে পড়ে ডুবে ওসমান গনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওসমান একই গ্রামের সায়েদ আলীর ছেলে। পুলিশ জানায়, সকালে শিশুটির বাবা পঞ্চগড়ে আদালতের কাজে আসেন। এদিকে শিশুটির মা বাড়ির কাজে ছিলেন। শিশুটি বাড়ির আঙিনায় খেলা করার সময় সবার অজান্তে বাড়ির পাশে থাকা মাছ চাষের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে, একসময় স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে দেখতে পায়। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকাৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 131








