চুয়াডাঙ্গায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পথসভা

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক সংস্কার, সুশাসন, গণতন্ত্র এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় তুলে ধরে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান, সোমবার (২৭ জুলাই) শহরে আয়োজিত এ পথসভার আয়োজন করে এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখা। জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা সদস্য সচিব আনাসগীর হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আলী রুকনুদ্দীন যতন। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ—হাসনাত আব্দুল্লাহ, মাহমুদা মিঠু, মুসাব্বির আহমদ, আলী আহসান জুনায়েদ, তানভীর সওয়ার শুভ্র এবং মাওলানা মোহাম্মদ ফারুকুল ইসলাম। বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে এনসিপি। রাজনৈতিক সংস্কার, সুশাসন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় আরও বলা হয়, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পথসভা

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com