পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়নের বম্রতোল গ্রামের গ্রামের মৃত আব্দুল ওয়াহেত আলীর পুত্র সাংবাদিক মোঃ আবু তাহের আনসারী (৫৫) সোমরাব (২৭ জুলাই ) বিকালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ সস্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মঙ্গলবার (২৮ জুলাই ) সকালে বম্রতোল গ্রামের পারিবারিক গোরস্থানে জানাজা দাফন কার্য সম্পন্ন করা হবে। তেতুলিয়া প্রেস ক্লাবের পক্ষে শোক ঘোষনা করা হয়েছে। পারিবারিক ভাবে বড় ছেলে মোঃ,আবু সাইদ আনসারী তার পিতার নিশ্চিত করেন। তিনি পঞ্চগড় জেলায় দীর্ঘদিন থেকে দৈনিক ইনকিলাব ও মাই টিভির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী সহ বিভিন্ন বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে রাজনীতিমহল
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।








