গ্রাম পুলিশকে জননিরাপত্তা, মাদকবিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ

চুয়াডাঙ্গার দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় দর্শনা থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দর্শনা থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা এ প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেড শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সুপার জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানাতে গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। এছাড়া অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, দাঙ্গা-হাঙ্গামা, সন্দেহজনক ব্যক্তির চলাফেরা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতির বিষয়ে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এবং দর্শনা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গ্রাম পুলিশকে জননিরাপত্তা, মাদকবিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com