কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বিগত মাসের কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়া জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা, তার সমাধান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় জুন ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে—শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং চৌকস কনস্টেবলসহ মোট ১৬ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া কুষ্টিয়া জেলা পুলিশ থেকে সদ্য অবসরে যাওয়া তিনজন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার-এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন থানা ও ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি, ডিআইও-১ (ডিএসবি), ওসি (এমটি), আরআই, পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com