আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযানে নন-এফআইআর প্রসিকিউশনের দুইজন, পূর্বের একটি মাদক মামলার একজন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট চারজনকে গ্রেফতার করেছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে এসআই (নিঃ) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন কিলো-৪ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভার ক্যানেলপাড়া এলাকায় একটি বেকারির সামনে অভিযান চালান। এ সময় প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট ও বিরক্তিকর আচরণের অভিযোগে ক্যানেলপাড়া গ্রামের মো. আল আমিন (২৯) ও সঞ্জয় কুমার (৩৩)-কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে আদালতে পাঠানো হয়।এছাড়া পূর্বের একটি মাদক মামলায় অভিযুক্ত রাধাকাগঞ্জ ফকিরপাড়া এলাকার মো. লিয়ন (২৫)-কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারি কার্যক্রম চলমান ছিল।অন্যদিকে, জিআর নং-৩১১/১৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শ্রীরামপুর মাঠপাড়া গ্রামের মো. মিলনকেও গ্রেফতার করেছে পুলিশ।আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com