গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):- গাজীপুর সিটি কর্পোরেশন ২০২৬- ২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণাবাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।সংশোধিত বাজেট ২০২৫ -২০২৬ সর্বমোট সংশোধিত বাজেটের আয় ৩৪৬৩ কোটি ছয় লক্ষ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১০২৫ কোটি ৮০ লক্ষ টাকা ৬৪ হাজার টাকা মাত্র। ২০২৬- ২০২৭ প্রস্তাবিত বাজেট আয় ৫১০২ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার টাকা এবং ব্যয় ২৪৮০ কোটি ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা জেলার পার্শ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ এলাকা গাজীপুর জেলা, ইতিহাস আর ঐতিহ্যের কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিত ভাস্কর্য মানব ও প্রকৃতি সৃষ্ট মনোরম স্থান, অপার সম্ভাবনা ভরপুর গাজীপুর জেলা। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর সহ ৫টি বিশ্ববিদ্যালয়, দেশের একমাত্র হাইটেক পার্ক, উন্নত মানের হাসপাতাল বহু সংখ্যক সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র মাঝারি বহু শিল্প প্রতিষ্ঠান। ভারী শিল্প সহ দেশের তৈরি পোশাক শিল্পকলকারখানা সহ বৃহৎ একটি অংশ। বাজেটের প্রধান আলোচ্য বিষয় ছিল পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, মশক নিধন কর্মসূচি, সিটি কর্পোরেশনের সকল বাসিন্দাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, কর না বাড়ানো, মাদক মুক্ত পরিবেশ গড়া, অসমাপ্ত সকল রাস্তা দ্রুত মেরামত করা, এবং সিটি কর্পোরেশনের সকল রাস্তাঘাট সৌন্দর্য বৃদ্ধি করা। পরিকল্পিত এই শহর গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com