মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ এর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

কালেক্টরেট স্কুল পরিদর্শন, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা, জেলা এনজিও সমন্বয় কমিটির সভা, ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংক্রান্ত সভা এবং জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত, বৃহস্পতিবার ২৩ জুলাই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদ কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষা কার্যক্রমের মান পর্যালোচনা করেন। এ সময় তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার ও বীজের চাহিদা, মজুত, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতি এবং কৃষকদের নিকট মানসম্মত সার ও বীজ সহজলভ্য নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সার ও বীজের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পরবর্তীতে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ (এনজিও) এর চলমান কার্যক্রম, উন্নয়ন সহযোগিতা, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকাভিত্তিক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।উন্নয়ন সহযোগিতা, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকাভিত্তিক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অগ্রগতি, ঋণ বিতরণ ও আদায়ের পরিস্থিতি, উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে ক্ষুদ্র ঋণ কর্মসূচির কার্যকারিতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের জন্য প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ বিতরণ, ঋণপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি ঋণের কার্যকর ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়। কৃষি খাতে সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাগুলোতে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ এর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

24 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com