সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনা: আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে গেলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান। হাসপাতালে পৌঁছে তিনি দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ সময় এমপি মাসুদ পারভেজ রাসেল হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের জন্য এক্স-রে, রক্তের ক্রসম্যাচসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় রক্তের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেন। তিনি বলেন, “যতটুকু রক্তের প্রয়োজন হবে, আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার সংগঠনের জনশক্তি রক্তদানে এগিয়ে আসবে। আহতদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হতে দেওয়া হবে না ” আহত ও তাদের স্বজনদের উদ্দেশে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “এই কঠিন সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন। মহান আল্লাহর রহমতের ওপর আস্থা রাখুন। আমরা আপনাদের পাশে আছি।”

শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনা: আহতদের দেখতে সদর হাসপাতালে ছুটে গেলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

23 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com