দামুড়হুদায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে পুলিশ সুপার: জননিরাপত্তায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় থানা কম্পাউন্ডে আয়োজিত এ প্যারেডে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। প্যারেড শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ, পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানাকে অবহিত করার নির্দেশনা দেন।

পুলিশ সুপার আরও বলেন, অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা, মাদক কারবার, সন্দেহজনক চলাফেরা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো যেকোনো ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। সময়োপযোগী তথ্য আদান-প্রদানের মাধ্যমে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন এবং থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, গ্রাম পুলিশকে আরও দক্ষ ও কার্যকরভাবে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করতে নিয়মিত চৌকিদারি প্যারেড ও প্রয়োজনীয় দিকনির্দেশনা কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে পুলিশ সুপার: জননিরাপত্তায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ

21 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com