চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে হারদী শেখপাড়ার সম্রাট শেখকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।
অন্যদিকে, এসআই শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযানে আনন্দধাম এলাকার জীবন আলীকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। আদালত তাকে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া এসআই রইচ উদ্দীনের নেতৃত্বে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়ারুল হক, হাসান আলী, তারিকুল ইসলাম ও পরিমল কুমার বিশ্বাসকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আদালত চারজনের প্রত্যেককে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।









