নেছারাবাদে এনসিপির জুলাই পথযাত্রা,গণতন্ত্র ও হাদি হত্যা মামলার বিচারের দাবিতে সমাবেশ I

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদে ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ছারছীনা দরবার শরীফ এলাকা থেকে শুরু হওয়া পথযাত্রাটি পায়ে হেঁটে নেছারাবাদ উপজেলা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ প্রায় ২৫০ থেকে ৩০০ জন অংশ নেন। সমাবেশে এনসিপি নেতারা বলেন,গণতন্ত্র,ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দলটি দেশব্যাপী কর্মসূচি পালন করছে। তারা গণভোটের বাস্তবায়ন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সুরক্ষা এবং হাদি হত্যা মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। পথযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক(বরিশাল বিভাগ) মুজাহিদুল ইসলাম শাহীন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা,রাজাপুর উপজেলা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন,নেছারাবাদ উপজেলা এনসিপির সদস্য সচিব মো. নাজিমুল্লাহ হিরুসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতাকর্মীরাI অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ১০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেছারাবাদে এনসিপির জুলাই পথযাত্রা,গণতন্ত্র ও হাদি হত্যা মামলার বিচারের দাবিতে সমাবেশ I

19 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com