চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ I

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশির (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাজ (১৮) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আতাহার বুলনপুর এলাকার মুনজুর অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশির সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন এলাকার ব্যাংকার গোলাম রাব্বানীর ছেলে। আহত তাজ পৌর এলাকার নিমতলা মহল্লার পলাশের ছেলে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আতাহার বুলনপুর এলাকায় আদর্শ গ্রুপের একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শিশির ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী তাজ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গুরুতর আহত তাজকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ I

19 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com