কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন

পিরোজপুরের কাউখালী উপজেলার হাজীপাড়া, হাসপাতাল রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার নতুন সাজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.অমৃতা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শফিউল আজম দুলাল।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা.অমৃতা সরকার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো.আল আমিন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম দুলাল, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুল হাসান এবং সমাজসেবক সায়েম উদ্দিন তালুকদার।
বক্তারা বলেন,রোগীদের নির্ভুল ও মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি,দক্ষ জনবল এবং সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। রোগীদের প্রতি আন্তরিক আচরণ, মানসম্মত চিকিৎসা সহায়ক সেবা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে কাউখালী ও আশপাশের উপজেলার মানুষকে দূরবর্তী এলাকায় যেতে হবে না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সকলের সহযোগিতা কামনা করে জানান,স্থানীয় জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
এছাড়া প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দীপ্ত কুণ্ডু নিয়মিত রোগী দেখবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com