পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে চুয়াডাঙ্গার এসপি

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠিত হয়েছে। নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক শুভেচ্ছা বার্তায় জানায়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত এ কমিটি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধিতে, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় জেলার পুলিশ সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে চুয়াডাঙ্গার এসপি

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com