ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মৃতদেহ I

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ধুমকেতু ট্রেনের ছাদের উপর নিরব (১২) নামের এক ছেলের মৃতদেহ উদ্ধার করেছে, রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সাড়ে ১২টায় ঢাকা থেকে রাজশাহীগামি ট্রেনের ছাদের উপর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, নিরব বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত বুরু মোল্লার ছেলে। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামলে যাত্রী ও বাইপাস স্টেশনের কর্মীরা ট্রেনের ছাদের উপর এক কিশোরের মৃতদেহ দেখতে পান। পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ জানার পরে বাইপাস স্টেশন এসে মৃতদেহটি উদ্ধার করেন। ঈশ্বরদী রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ওসি জিয়াউর রহমান বলেন, প্রথম অবস্থায় ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লাগায় তার মৃত্যু হয়েছে। প্রকৃত সত্য জানার জন্য তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। মৃত নিরোব, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ ও কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মৃতদেহ I

08 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com