জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১
Spread the love

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

এম.এইচ.সম্রাট,জীবননগর প্রতিনিধিঃ জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০(চল্লিশ) পিচ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন এর নির্দেশনায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

রবিবার (০৩ সেপ্টেম্বর) রাত ৯.৪৫ মিনিটের সময় জীবননগর থানাধীন পৌরসভাস্থ শাপলাকলিপাড়া ৭ নং ওয়ার্ডের জনৈক মোঃ রমজান আলীর পুত্র রিফাত আলী (৩৫) এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে ৭ নং ওয়ার্ডের পোষ্ট অফিসপাড়ার মোঃ আখের আলীর ছেলে মনিরুল ইসলাম (১৯) কে নিষিদ্ধ মাদকদ্রব্য ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম জাবীদ হাসান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031