
আলমডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করেছে ১জনকে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আশিকুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৪.০৯.২০২৩ খ্রিঃ তারিখ ২০:৫৫ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামস্থ রেলষ্টেশনের পার্শ্বে ফোকট সংলগ্ন মুক্তার ষ্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১) মোঃ মিল্টন (৪৬), পিতা- মৃত শাহাজামাল, সাং- হৈয়দারপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে ৫০(পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 375








