ভোলাহাটে বিজিবির অভিযান: ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আজ মঙ্গলবার (৩০ জুন) ভোরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ মাগুড়া মাঠে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির একটি বিশেষ টহল দল মাগুড়া মাঠে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। “সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।” — লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, অধিনায়ক, ৫৯ বিজিবি। বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারির ফলে বিগত তিন মাসে এই ব্যাটালিয়ন মোট ১৩৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে। আজ উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাটে বিজিবির অভিযান: ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

30 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com