হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে নৌপুলিশের তদন্ত

বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ ফাঁড
শনিবার (২৭ জুন) সকালে স্থানীয় জেলেরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে হিজলা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় যুবকের পরনে একাধিক পোশাক ছিল। এ নিয়ে এলাকায় নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া পোশাকের মধ্যে কয়েকটি টি-শার্ট ও অন্যান্য পোশাক ছিল।
মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে হিজলা নৌপুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে নৌপুলিশের তদন্ত

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com