মাগুরায় জামায়াতের রুকনদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা পৌরসভার পুরুষ রুকনদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ জুন সকালে শহরের আল আমিন কমপ্লেক্সে দিনব্যাপী এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলমের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।

পৌর জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারী মোঃ ফারক হুসাইনের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, পৌর সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শিক্ষা শিবিরে বক্তারা রুকনদের উদ্দেশ্যে বলেন রুকনদেরকে আরো বেশি করে কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। সেই সাথে রুকনদেরকে ধর্য্য ও মাধুর্য মাধ্যমে মানুষের মন জয় করার আহবান জানান। শ্রীপুর, মহম্মদপুর ও শালিখাতে ও স্ব স্ব উপজেলা আমীরদের সভাপতিত্বে অনুরুপ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় জামায়াতের রুকনদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com