বিএনপি’র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন এম এ সালাম

বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম নেতাকর্মীদের নিয়ে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শেখের মায়ের ও সৈয়দপুরে যুবদল নেতা মজনু শেখের পিতার এবং রসুলপুরে বিচারপতি সৈয়দ রেজাউল হকের পারিবারিক কবরস্থানে মরহুম-মরহুমাদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম, শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দন’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিএনপি'র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন এম এ সালাম

27 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com