মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতI

জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এ স্লোগান নিয়ে মাগুরায় মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ জুন সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মাদকবিরোধী এ র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ মাদকবিরোধি র‍্যালীর আয়োজন করে। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ থান্ডার খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস কে ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ারের স্টেশন অফিসার রুহুল আমিন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন,আসুন মাদকমুক্ত থাকি মাদকের বিরুদ্ধে সোচ্চার হই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির দুষ্টু চক্র থেকে রক্ষা করি। বক্তারা আরো বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতI

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com