চুয়াডাঙ্গায় অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার I

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার শহরের সি অ্যান্ড বি পাড়ার মৃত বাবর আলীর ছেলে হাফিজুর রহমান (৪০), যিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক; একই উপজেলার সুমিরদিয়া গ্রামের দরুদ হাসানের ছেলে রুহুল আমিন আশিক (২৯), যুবলীগ নেতা; জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোহাম্মদ তুহিন (২৫), বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক; কাদিপুর গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৬), যুবলীগ নেতা; দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মোস্তফার ছেলে মন্টু (৪৫); দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে ফরজ আলী (৩৬); এবং ভগীরথপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মমরেজ হোসেন (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার I

22 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com