প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় ফাইনালে প্রধান অতিথি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শনিবার (২০ জুন) বিকেল ৪টায় রাজধানীর বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে পৌঁছে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ফাইনালে অংশগ্রহণকারী বালক ও বালিকা দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর গ্যালারিতে অবস্থানরত শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা শিক্ষকদের শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় প্রিয় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরলে তিনি স্নেহভরে তাদের সঙ্গে হাত মেলান, মাথায় মমতাভরে হাত বুলিয়ে দেন এবং হাত নেড়ে শুভেচ্ছার জবাব জানান।

শিশুদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। পরে বেলুন উড়িয়ে বালিকাদের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি প্রথমে গ্যালারিতে এবং পরে মাঠের পাশে বসে খেলা উপভোগ করেন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ বালক এবং বালিকা দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি, নগদ অর্থ ও প্রাইজমানী তুলে দেন। অনুষ্ঠান শেষে তিনি খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় ফাইনালে প্রধান অতিথি তারেক রহমান

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com