আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, পেছনে সক্রিয় চক্রের সন্ধান পুলিশের

এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় মাদক বিক্রি ও সংরক্ষণের সঙ্গে জড়িত আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ জুন) দিবাগত রাত প্রায় ১১টা ২৫ মিনিটে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. নবাব আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার ২ নম্বর হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের লাল চাঁদের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে অভিযান চালিয়ে ওসমানপুর (মালিথাপাড়া) গ্রামের বাসিন্দা চাঁন মিয়া ওরফে চান্দুর ছেলে মো. হারুন (২১)-কে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩১ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিক্রি, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে আরও চারজন সহযোগী জড়িত রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের দাবি, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, পেছনে সক্রিয় চক্রের সন্ধান পুলিশের

19 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com