আলমডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি দেশব্যাপী “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন। শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com