সীমান্ত অঞ্চলের তরুণদের দক্ষতা উন্নয়নে ১৪ বিজিবির উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ I

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পরিচালিত ‘সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার’-এর শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কড়িয়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং ও আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, সীমান্ত এলাকার শিক্ষিত যুবকদের তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচালনা, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং অনলাইনভিত্তিক কর্মসংস্থানের বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সীমান্ত অঞ্চলের তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সীমান্ত অঞ্চলের তরুণদের দক্ষতা উন্নয়নে ১৪ বিজিবির উদ্যোগ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ I

11 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com