হরিনাকুন্ডুতে কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলাতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১ টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি মেলার মাঠে এসে শেষ হয়। হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিস চত্বর, কৃষি অধিদপ্তরের আয়োজনে,কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জি এম বদরুল হাসান, বাংলাদেশ কৃষি ফার্মা এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন,বীর মুক্তি যোদ্ধা মোশাররফ হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান এলবি লিটন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীবৃন্দ সহ আরো অনেকেই।

মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির বাস্তব ও সফল চিত্র তুলে ধরা হয়েছে।প্রদর্শনীর মধ্যে ছিলো বসতবাড়ির আঙ্গিনায় বছরব্যাপি সবজি ফল ও মসলা জাতীয় ফসল প্রদর্শন, নিরাপদ ফসল উৎপাদন, ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি, উচ্চমূল্যের ফল প্রদর্শন, মসলা ও ঔষুধী ফল প্রদর্শন, উচ্চমূল্যের সবজি প্রদর্শন, কৃষি উদ্যোক্তার প্রদর্শন, কৃষি পণ্য প্রকৃয়াজাতকরণ কেন্দ্র। পরে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন মেলার স্টল গুলো পরিদর্শন করেন।উপজেলা কৃষি কর্মকর্তা এসময়ে গণমাধ্যমে বলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আজ থেকে ১১ জুন পর্যন্ত এ মেলা চলবে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

হরিনাকুন্ডুতে কৃষি প্রযুক্তি মেলা'র উদ্বোধন

09 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com